,

ব্রাহ্মনপাড়ায় ইয়াবা ও গাজাসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2017
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৩ ও ২২ আগষ্ট ইয়াবা ও গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করে।
জানাগেছে ব্রাহ্মনপাড়া থানার এস আই আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উত্তর চান্দলা মনু সদারের বাড়ীর পাশের রাস্তায় অবিযান চালিয়ে উত্তর চান্দলা ওহেদ মাওলানার বাড়ীর পাশের বাড়ীর মৃত দুদু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৬) কে ১০০ পিস ইয়াবা সহ আটক করে। অপর দিকে ২৩ আগষ্ট সকালে এ এস আই তছলিম হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার মনিঅন্ধ চৌধুরী বাড়ীর মৃত পাষুল মন্ডল ও পুলক চৌধুরীর স্ত্রী সাথী বেগম (৩৮) কে ১২ কেজি গাজা সহ বড়ধুশিয়া এলাকা থেকে গ্রেফতার করে। এই ব্যাপারে মাদক আইনে পৃথক পৃথক মামলা হয়েছে ব্রাহ্মনপাড়া থানায়।