,

ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগরে পালিত হলো পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯

আজকের কুমিল্লা ডট কম :
January 27, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর;
তথ্য দিন সেবা নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে পালিত হলো পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯। দিবসটি উপলক্ষে নবীনগরে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে নবীনগর থানার উদ্যোগে থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার শেড ছাউনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি রণোজিত রায়ের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক রাজু আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম, আ’লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান, অধ্যাপক নুরুন্নাহার বেগম, নাছির উদ্দিনসহ আরো অনেকে। এ ছাড়া থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।