ভারতের বিজেপির ‘প্রেসক্রিপশনে’ এগোচ্ছে বিএনপি! -দৈনিক যুগশঙ্খের প্রতিবেদন
ডেস্ক রিপোর্ট :
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রেসক্রিপশনে চলছে বাংলাদেশের বিএনপি- এমন খবর দিয়েছে প্রতিবেশি দেশটির প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ।
রোববার পত্রিকাটির ৫টি এডিশনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতির দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হওয়ার পর তার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি- বিএনপি এখন কৌশলী কর্মসূচি গ্রহণ করছে। খালেদা জিয়ার রায় হওয়ার পর আশঙ্কা সৃষ্টি হয়েছিল দেশটিতে বড় ধরনের হিংসা ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। এর কারণ কী? উত্তরে বিএনপির একাধিক শীর্ষ নেতার জবাব, জেলে যাওয়ার আগে খালেদা জিয়া নেতাদের নির্দেশ দিয়ে গেছেন আন্দোলনের নামে যেন হিংসা না ছড়ানো হয়। তার নির্দেশ অনুযায়ী আন্দোলন ও কর্মসূচি দিচ্ছে বিএনপি।
যুগশঙ্খের প্রতিবেদনে বলা হয়, বিএনপির এই নতুন কৌশলী কর্মসূচি দেয়ার পেছনে নাকি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির একটি শীর্ষস্তরের পরামর্শ অনুয়াযী বিএনপি এমন শান্ত কর্মসূচি দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের বিজেপি ও বাংলাদেশের বিএনপির একটি সূত্র জানিয়েছে, দুই রাজনৈতিক দলের শীর্ষস্তরের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রয়েছে। সম্প্রতি বিএনপি প্রধানের সাজা হওয়ার পর জেলে যাওয়ায় বিজেপির শীর্ষস্তরের সঙ্গে যোগাযোগরত বিএনপির নেতাদের আন্দোলনের নামে হিংসা না ছড়াতে এবং শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার পরামর