ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদীর আবেদন
ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। তিনি প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওই আসনে নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর।
এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে ৩০টির বেশি আসনের প্রার্থীরা হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগের ক্ষেত্রে ‘নির্বাচনী আবেদন’ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।