,

মনোহরগঞ্জে ট্রেনে কাটা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 16, 2017
news-image

 

শাহাদাত, মনোহরগঞ্জঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি দক্ষিন পাড়া বাঘেরপুল সংলগ্ন এলাকায় বুধবার সকাল পৌনে ১০ টায় রেললাইনে কাটা পড়া অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে।

লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মনোহরগঞ্জ থানার পুলিশকে খবর দিলে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হাসান আহম্মেদ ও তার সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে নোয়াখালীর চৌমুহনীর রেলওয়ে পুলিশ ফাড়ির এস আই আলিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করেন। এস আই হাসান আহাম্মদ জানান লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। লাশটি দেখে ও যদি কেউ চিনেন তাহলে চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাড়িতে এসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।