,

মনোহরগঞ্জে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2017
news-image

শাহাদাত হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে মোঃ ইসমাইল হোসেন বাবুল (৪৮) নামের এ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ আগষ্ট) সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর দিঘীরপাড় এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোঃ ইসমাইল হোসেন বাবুল উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাজী বাড়ির (গোডাউন বাড়ির) অলি মিয়ার ছেলে। তিনি ৪ জন পুত্র সন্তান ও ৪ জন কন্যা সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে খাবার খেয়ে নিজ ঘর থেকে বের হয়ে গিয়ে ইসমাইল হোসেন বাবুল আর ফিরে আসেনি। তার আসতে বিলম্ব দেখে তার স্বজনরা চা দোকান ও বিভিন্ন জায়গায় খোঁজখুজি করতে থাকে। পরে ভোররাতের দিকে এলাকার লোকজন রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে।