,

মনোহরগঞ্জ উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তার যোগদান

আজকের কুমিল্লা ডট কম :
September 6, 2018
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শামীম বানু শান্তি।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে তিনি প্রথম অফিস করেন। এসময় উপজেলা সব দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সদ্য যোগদানকারী ইউএনও শামীম বানু শান্তি এর আগে নৌপরিবহন মন্ত্রণালয় অধীনে বিআডব্লিউটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

সেখান থেকে পদোন্নতি পেয়ে তিনি মনোহরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা।