মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ
ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে। এই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। জেলা প্রশাসক এসব টাকা বিতরণ করবেন।
নিহত ও আহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ কেন দেয়া হবে না, তা-ও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার। অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল নূর উস সাদিক।
মসজিদে বিস্ফারণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এ বিষয়ে আদেশের জন্য আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দিন ধার্য করেন হাইকোর্ট। নির্ধারিত দিনে এই আদেশ দেন হাইকোর্ট।
বিস্ফোরণে হতাহতদের প্রত্যেকের পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি রিট করা হয়। নারাà