মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করেন। ক্ষতিপূরণের পাশাপাশি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুত ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।

এর আগে দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন রোববার আদালতে উপস্থাপন করে ক্ষতিপূরণের নির্দেশ চান তৈমুর আলম খন্দকার। আদালত তাকে লিখিত আবেদন করতে বললে তিনি রিট দায়ের করেন।