,

মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা মুক্তচিন্তার সংকট: মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
February 17, 2016

17-02-16-Mirza Fakhrul Islam Alamgir_Meeting-3নিজস্ব প্রতিবেদক: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলাকে মুক্তচিন্তার সংকট বলে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন। গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘এম এ মান্নান মুক্তি পরিষদ’ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘পত্রপত্রিকায় লিখছে বিএনপির সংকট। এই সংকট বিএনপির শুধু নয়, প্রমাণিত হয়েছে আজ যখন মাহফুজ আনামের বিরুদ্ধে ৩৭টি মামলা হয়, তখন বিএনপির সংকট নয়, এই সংকট মুক্তচিন্তার সংকট। এই সংকট সত্য বলার সংকট। আমি আমার কথা নির্ভয়ে বলব, তার সংকট।’
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় অবশ্যই সরকারর সমালোচনা হবে। কিন্তু এখন সমালোচনা করতে গেলেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়। কথা বলা যায় না। পত্রিকায় লেখা যায় না। সরকারের বিরুদ্ধে কিছু বললে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। খালেদা জিয়া কথা বললে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অমর একুশে উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ওই দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। ২২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এ ছাড়া সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।