,

মুরাদনগরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 12, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকা থেকে রবিবার রাতে ১১৫ পিছ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন ভূতাইল গ্রামের মোঃ হাসান মিয়ার ছেলে শাহজালাল(৩৩), শ্রীকাইল গ্রামের মোঃ মুনাফ মিয়ার ছেলে খাইরুল(৩৬)।
জানা যায় বাঙ্গরাবাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর নবীর নেতৃত্বে একদল পুলিশ রাতে টহল দেয়ার সময় শ্রীকাইল গ্রামের মালেক ডাক্তারের বাড়ীর পাশের রাস্তার উপরে সন্ধেহ জনক দুই ব্যক্তিকে দেখে তল্লাশি করলে তাদের সাথে থাকা আলাদা আলাদা ভাবে ১১৫ পিছ ইয়াবা পাওয়া যায়, পুলিশ তাদের সাথে থাকা ১১৫ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে বাঙ্গরাবাজার থানার (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধূরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।