,

মুরাদনগরে ইয়াবা সম্রাট রবিউল আটক

আজকের কুমিল্লা ডট কম :
May 18, 2018
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে ইয়াবা সম্রাট নামে পরিচিত রবিউল ইসলাম ওরফে ইয়াবা রবিউল (২৮) কে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাবুটিপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর থানার এস আই মোঃ মোজাম্মেল হোসেন ও এ এস আই রোকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুটিপাড়া বিডিআর হাসেমের মুদি দোকানের সমনে থেকে ১০০পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।