,

মুরাদনগরে ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 18, 2019
news-image

মাহবুব আলম আরিফঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বৃহত্তম বাজার কোম্পানীগঞ্জে বাংলাদেশী জনপ্রিয় কোম্পানী ওয়ালটন’র পরিবেশক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীগঞ্জ বাজারে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার আবু মুছা আল কবিরের আয়োজনে সোমবার দুপুরে সরকার এন্টারপ্রাইজে একটি আনন্দঘন অনুষ্টানের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরকার এন্টারপ্রাইজের পরিচালক সবুর সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজ্বী ওবায়দুল হক সরকার।

ব্যবসায়ী শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ওয়ালটন গ্রুপের সিইও (টেলিভিশন) মোস্তফা নাহিদ হাসান, প্রডাক্ট ম্যানেজার (টেলিভিশন) মোঃ শুভ, প্রডাক্ট ম্যানেজার (এসি) জাহিদ হাসান, জামশের আলী, ফিল্ড ম্যানেজার রবিউল সরকার, এরিয়া ম্যানেজার মামুন, সার্ভিস সেন্টার (কুমিল্লা) ইনর্চাজ মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ বাজার ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারন সম্পাদক করিম সরকার, ইউনুস সরকার বাবুল, অভিরাম দেবনাথ, তাজুল ইসলাম, রাসেল ভূইয়া, আল আমিন, হাসান মিয়া প্রমুখ। এছাড়া কোম্পানীগঞ্জ বাজার, মুরাদনগর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার ইলেকট্রনিক্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ওয়ালটনের সকল পণ্যে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন। গ্রাহকদের ক্রয়কৃত পণ্যে হয়রানি মুক্ত সার্ভিস সেবা দিতে ডিলারদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সরকার এন্টারপ্রাইজ থেকে ২০১৮ সালে সবোর্চ্চ পণ্য বিক্রেতা ৫ জন পরিবেশক পুরস্কৃত করা হয়।