,

মুরাদনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলা তুলে নিতে হুমকি !

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2021
news-image

মাহবুব আলম আরিফ:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজাবাড়ী গ্রামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)কে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ভূক্তভোগী পরিবারটির অভিযোগ থানায় মামলা হওয়ার পর থেকে আসামীপক্ষ বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে।

অভিযুক্ত জাবেদ (২০) রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজাবাড়ী গ্রামের সাবেক পুলিশ সদস্য মিলন মিয়ার ছেলে জাবেদ তাদের বাড়ীর ভাড়াটিয়া ও বলিঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪)কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার কু-প্রস্তাবের বিষয়টি ওই স্কুলছাত্রী মা-বাবাকে জানালে সে আরো ক্ষিপ্ত হয়ে তাকে সর্বনাশ করেদিবে বলে হুমকি প্রদান করে। এরই জের ধরে গত ১৯শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মা-বাবা জারুরী কাজে উপজেলার গাজীরহাট বাজারে যায়। এসময় জাবেদ ঘরে প্রবেশ করে ওই ছাত্রীটিকে একা পেয়ে টেনে হিচড়ে খাটের উপর তুলে মুখে গামছা গুজে দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে মুখের গামছা খুলে চিৎকার করতে থাকে এবং জাবেদকে স্বজোরে ধাক্কা মেরে ফেলে দেয়। তার শোরচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে জাবেদ পালিয়ে যায়। ঘটনার পর মামলা না করতে ভূক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে জাবেদের প