,

মুরাদনগর উপজেলার তেমুরিয়া গ্রামে বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিহতঃ ১

আজকের কুমিল্লা ডট কম :
December 13, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলার তেমুরিয়া গ্রামের সৌদি প্রবাসী মোকবল মিয়ার স্ত্রী হাজেরা খাতুন (৪৫) বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিহত হয়েছেন এবং একই গ্রামের রুকন মিয়া (৬০) আহত হয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সরেজমিনে জানা যায় বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বাড়ীতে ধইনচা রাখার জন্য বাশ দিয়ে কাজ করার সময় হঠাৎ হাত ফসকে বাশটি ছাদের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় উপরে খেয়াল না করে ভিকটিম বাশে হাত দিলে এ দূর্ঘটনা ঘটে, আছর নামায বাদ তেমুরিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়, মৃত্যুকালে তিনি ২ মেয়ে ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া প্রতিটি তার কাবার তার দিয়ে ঝুকি মুক্ত করার জন্যএলকাবাসী প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।