,

মেঘনায় গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠিত

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে |

১০ নভেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারন সম্পাদক মোহাসিন আহম্মেদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করে।

কমিটিতে খালেদ ফয়জুল্লাহ শ্যামল সভাপতি ও এস এম রাহাত আনাম কনক সাধারন সম্পাদক নির্বাচিত হন।

অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে নাইমুল ইসলাম শহিদ,সহ সভাপতি পদে মজিবুল ইসলাম জুয়েল, যুগ্ম সম্পাদক পদে মনির হোসেন,সাফায়াত ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সুমন আহাম্মেদ,আ: রহিম।