মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই
মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে চেন্নাই
ডেস্ক রিপোর্ট:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরকে ঘিরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের প্রিয় খেলোয়াড়দের ধরে রাখার সুযোগ পায়। তবে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই সুপার কিংস। এর ফলে আইপিএলে খেলার জন্য তাকে আবারও নিলামের মাধ্যমে দল পেতে হবে।
কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে। গত আসরে তার নেতৃত্বেই কলকাতা দীর্ঘ এক দশক পর ট্রফি জিতেছিল।
মোস্তাফিজ ও শ্রেয়াসের মতো আইপিএলের আসন্ন নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকতে হবে জস বাটলার, ঋষভ পন্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কসহ আরও অনেক তারকাকে। আইপিএলের পরবর্তী আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পেরেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছিল এ তালিকা চূড়ান্ত করার শেষ দিন।
চলুন দেখে নেই, কোন দল কাকে ধরে রেখেছে এবং কাকে ছেড়ে দিয়েছে:
মুম্বাই ইন্ডিয়ানস
- যারা থাকছেন: যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা
- ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: ঈশান কিষান, টিম ডেভিড
- নিলামে খরচের সীমা: ৪৫ কোটি রুপি
সানরাইজার্স হায়দরাবাদ
- যারা থাকছেন: হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতীশ কুমার রেড্ডি
- ছেড়ে দেয়া নামী খেলোয়াড়: ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার
- নিলামে খরচের সীমা: ৪৫ কোটি রুপি
চেন্নাই সুপার কিংস
- যারা থাকছেন: রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
- ছেড়ে দেয়া নামà§