রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়নামতিতে তিন ইয়াবা ব্যবসায়ি  গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৮, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি  পুলিশের এসআই মোহাম্মদ শাহীন সঙ্গীয় ফোর্সসহ ৬ নং ময়নামতি ইউপিস্থ ইউপি অফিসের সামনে হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার পলাতক আসামী বাদল চন্দ্র দেবনাথকে  (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া বাদল চন্দ্র দেবনাথ  বুড়িচং উপজেলার  রামপাল গ্রামের  মৃত. সুরেন্দ্র দেবনাথের ছেরে।

এছাড়া  ময়নামতি সাহেব বাজার যাত্রী ছাউনীর সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ হতে মাদক কারবারি আব্দুল মান্নান ওরফে মনা মিয়া (৫৮) ( ঘোষনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে)  ও তার সহযোগী মাদক কারবারি আইয়ুব আলী (২৮)  ( ডুবাইরচর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে)  ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এবিষয়ে বুড়িচং থানায় পৃথক দুইটি মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীগনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন