,

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহতদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি

আজকের কুমিল্লা ডট কম :
November 11, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনা সদস্যদের স্মরণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতির যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ৭ টি দেশের কূটনীতিকরা। সেনাবাহিনীর চৌকসদের বিহবলের করুন সুরে নিরব নিস্তব্ধ হয়ে যায় সেনানিবাসের এই স্থান টি।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হাইকমিশনার ও প্রতিনিধিরা বুড়িচং উপজেলার ময়নামতির যুদ্ধ সমাধিতে ক্রুসের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শ্রদ্ধা জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর, কানাডার হাই কমিশনার ড. লিলি নিকোলাস, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার, ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়ালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রতিনিধি বà