,

রাজশাহীতে অজ্ঞাত রোগে কাক মরছে ঝাঁকে ঝাঁকে

আজকের কুমিল্লা ডট কম :
February 7, 2016

kakনিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে কাক মরছে ঝাঁকে ঝাঁকে। রাজশাহী নগরীতে মাত্র কয়েক দিনের ব্যবধানে কয়েক শ কাকের মৃত্যু হয়েছে। নগরীর বিভিন্ন অঞ্চলে কাকের মৃত্যু হলেও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ক্যাম্পাসেই মৃত্যুর হার বেশি।

এদিকে প্রতিদিন বিপুলসংখ্যক কাকের মৃত্যু ঘটলেও প্রাণিসম্পদ অধিদফতরের কার্যকর কোনো পদক্ষেপ নেই। মৃত্যুর কারণ সম্পর্কেও সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিরা সদুত্তর দিতে পারছেন না। ফলে মৃত্যুর কারণ সম্পর্কে সকলেই অন্ধকারে রয়েছেন।

এ ছাড়া কাকের মৃত্যুর সঙ্গে কোনো ভাইরাস ছড়িয়ে পড়ে তা অন্য কোনো প্রাণী বা মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে কি না- সে ব্যাপারেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কোনো তথ্য দিতে পারেননি। এর ফলে সাধারণ মানুষের মধ্যে অজানা ভয় এবং আতঙ্ক কাজ করছে।

কাকের মৃত্যুর কারণ খুঁজতে বিশেষজ্ঞ দল রাজশাহীতে এলেও এর কোনো প্রতিকার না দিয়েই আলামত নিয়ে ফিরে গেছে। কারণ অনুসন্ধানে শুক্রবার ঢাকা থেকে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা আরসিডিডিআরবির একটি বিশেষজ্ঞ দল।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে আলামত সংগ্রহ করেন দলের সদস্যরা। আলামত সংগ্রহ করলেও কাকের মৃত্যুর কারণ সম্পর্কে তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।

বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন আরসিডিডিআরবির পরিচালক রাজিব আহমেদ। তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য না করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মৃত কাক সংগ্রহ ও জীবিত কাকের রক্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে। সংগ্রহকৃত এসব আলামত ঢাকায় ল্যাবে পরীক্ষা করা হবে। সেখানে পরীক্ষার পর ভাইরাসের কোনো আলামত বা কোন ধরনের ভাইরাসে আক্রান্ত, তা জানতে পারলেই এর সমাধান আসবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে পরীক্ষা করে কোনো ফলাফল না পাওয়া না গেলে কাকের এসব আলামত বাইরের দেশে পাঠানো হবে।’

রামেক হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীদের অà¦