,

লাকসামে অটোরিকশা চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার লাকসাম উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় মাইনুল ইসলাম জিসান (৭) নামে প্রথম শ্রেণির এক  শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে উপজেলার লাকসাম-হামিরাবাগ সড়কের বাতাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনুল ইসলাম জিসান উপজেলার বাতাখালী এলাকার মোস্তফা মিয়ার ছেলে। সে  বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে  বাতাখালী এলাকায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা চাপা দিলে ঘটনাস্থলে জিসানের মৃত্যু হয়।

লাকসাম থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক সিএনজি নিয়ে পালিয়ে গেছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।