,

লাকসামে উন্নয়ন মেলার আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2018
news-image

সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসামে শনিবার উন্নয়ন মেলার আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, লাকসাম পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অবঃ) মোঃ হাবিবুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েত উল্লাহ, প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাসসহ ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, এনজিও, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।