,

লাকসামে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে রেল লাইনে ফেলে দেয়ার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
May 27, 2018
news-image

 

শাহাদাত হোসেন:

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে হত্যার পর রেললাইনে রেখে দিয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূ আম্বিয়া বেগম (৩৮) নাওটি গ্রামের মৃত অাব্দুল লতিফের সাউত আমেরিকা প্রবাসী পুত্র রবিউল হোসেনের স্ত্রী। শনিবার সন্ধ্যারপর কোন একসময় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের উপজেলার আশকামতা নামক স্থানে ওই গৃহবধূকে হত্যা করে পেলে রাখা হয়। পরে রাত আনুমানিক পৌনে ৯টায় স্থানীয়রা ওই নারীর ১০ টুকরো লাশ দেখতে পায়। হত্যায় অভিযুক্ত নিহত আম্বিয়ার দেবর মজিবুল হক ও তার স্ত্রী পরভীন বেগম ঘটনার পর থেকে পালাতক রয়েছে বলে জানা গেছে। নিহত গৃহবধূর লাশ লাকসাম জিআরপি থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত আম্বিয়ার এক কন্যা ও একটি বুদ্ধি প্রতিবন্ধী পুত্র সন্তান রয়েছে। আম্বিয়াকে হত্যার বিষয়টি জানিয়ে অভিযোগ করেছে তার ভাই পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শালুকিয়া গ্রামের সাউথ আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোশারফ হোসেন খাঁন।