,

লাকসামে ফারুকি হত্যার বিচার দাবীতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 27, 2018
news-image

 

সেলিম চৌধুরী হীরা:

রবিবার সকালে সারা দেশের ন্যায় লাকসামে আহলে সুন্নাত আল জামাত এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ডের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার ৪র্থ বর্ষ উপলক্ষ্যে তার হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্ড ওই দিন পৌর শহরের রাজঘাট এলাকায় বাংলাদেশ ইসলামী যুবনেসার সভাপতি ডা: এইচ.এম মাছুদুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি মো: ইসমাইল হোসেন শেখ এর নেতৃত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সেনার সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, মাও: মো: জসিম উদ্দিন, সাইদুর রহমান সজিবসহ যুবসেনা, ছাত্রসেনা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনের বক্তরা দুষিদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দাবী জানায়।