,

লালমাইয়ে অপহরণের পর কৌশলে পালিয়ে আসলো মাদ্রাসা ছাত্রী

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লালমাই উপজেলায় অপহরণের পর কৌশলে পালিয়ে বাঁচলো মাদ্রাসা ছাত্রী তাসলিমা আক্তার (১৫)।

শনিবার (১৩ জুলাই) ভোরে মক্তবে যাওয়ার পথে তাকে অপহরণে করে মাইক্রোবাস তোলা হয়। পরে সে কৌশলে পালিয়ে আসে।

তাসলিমা আক্তার লালমাই উপজেলার কাঁকসার গ্রামের কালাম মিয়ার মেয়ে । নানার বাড়ি একই উপজেলার পেরুল গ্রামে থেকে পড়ালেখা করে সে। ফয়েজগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসারে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা।

মামা মফিজুর রহমান জানান, তাসলিমা প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে মক্তবে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে বোরকা পরা এক নারী তার কাছে সাহায্য চায়। তাসলিমা বলে, এটা আমার নানার বাড়ি আপনি ভেতরে যান। এই বলে রাস্তা পার হওয়ার সময় ওই নারী পেছন থেকে তাকে অচেতন করে কালো কাচের মাক্রোবাসে উঠিয়ে নেয়। মাইক্রোবাসটি বিজয়পুর পৌঁছুলে তার জ্ঞান ফেরে। সে দেখে গাড়িতে আরও দু’টি বাচ্চা রয়েছে। বাচ্চা দু’টি কান্না করায় কিছু সময় পর গাড়ি থামিয়ে ওই নারী মোবাইলে কথা বলতে নামেন। ওই সময় তাসলিমা কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে আসে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তারা।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউল আলম বলেন, ‘অপহরণের চেষ্টার বিষয়টি আমরা শুনেছি। তবে এ ঘটনার কোনও সাক্ষী পাওয়া যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’