,

শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার

আজকের কুমিল্লা ডট কম :
June 17, 2021
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন/রুহুল আমিন:

চাদঁপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাহরাস্তি উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্বা ফরিদ উল্যাহ চৌধুরীর মৃত্যুজনিত কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতির শূন্য পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, সুচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারীর স্বাক্ষরিত দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান চিঠি মোস্তফা কামাল মজুমদারের হাতে হস্তান্তর করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ অফিসের অফিস সহকারী মোঃ বাদল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।

ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল বলেন, এখন থেকে আমার দায়িত্ব বেড়ে গেছে।  শাহরাস্তি উপজেলায় অসমাপ্ত কমিটি গুলো জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অচিরেই কমিটি সম্পুর্ন করা হবে এবং নেতা কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠন তৈরী করতে চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ।