শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি-নির্ভর সেবা প্রদানে কুবি ও সোনালী ব্যাংকের মধ্যে চুক্তিপত্র
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নতমানের সেবা ও সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও সোনালী ব্যাংকের মধ্যে (০৯ আগস্ট) বুধবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়।
এই চুক্তির ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফি বা চার্জ প্রদান করতে পারবেন। বর্তমানে শিক্ষার্থীদের যে কোনো ফিস জমা দেয়ার জন্য সরাসরি ব্যাংকে উপস্থিত হতে হয়, এর ফলে শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হয়, অযথা অনেক সময় নষ্ট হয় এবং আর্থিক ক্ষতি হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে প্রিন্সিপাল অফিস কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোস