,

শিল্পপতি শাহজাদা রনি বুড়িচংয়ের ভারেল্লা ইউপি আওয়ামী লীগের সভাপতি

আজকের কুমিল্লা ডট কম :
October 26, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
জিহান ফুটওয়্যার ও জিহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা আহমেদ রনিকে বুড়িচংয়র ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। শাহজাদা আহমেদ রনির বড় ভাই সাবেক সভাপতি শাহপরান আজাদের আকস্মিক মৃত্যুর পর নতুন করে তাকে সভাপতি মনোনয়ন দেয়া হয়েছে।

বুড়িচং আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল হাসেম খান ও সাধারণ সম্পাদক আকলাখ হায়দার ২৪ অক্টোবর তাকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।

শাহজাদা আহমেদ রনি একজন শিল্পপতি ও সমাজসেবক হিসেবে পরিচিত। তিনি স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বুড়িচংয়ের রামপুরে শতভাগ রপ্তানিমুখী জুতা কারখানা প্রতিষ্ঠা করেছেন, যেখানে প্রায় আড়াই হাজার লোক কাজ করে। এছাড়া তিনি আরও সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন।

শাহজাদা আহমেদ রনি বলেন, আমার কাছে পদ বড় নয়। আমি আগে থেকেই সমাজের বিভিন্ন কর্মকান্ডে জড়িত আছি। তবে আমাদের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  এডভোকেট আবদুল মতিন খসরু এমপি আমাদের গর্ব। আমাকে দায়িত্ব দেয়ায় আমি আমাদের এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।