,

সদর দক্ষিণের ড্রিমল্যান্ড পার্ক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ড্রিমল্যান্ডের মালিক শাহিন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ড্রিমল্যান্ড পার্ক থেকে এক কিশোরের (১০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ড্রিমল্যান্ড পার্কের মালিক সাইফুল ইসলাম শাহিনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২২ আগষ্ট) রাত ১০ টায় উপজেলার সুয়াগাজি এলাকার ড্রিমল্যান্ড পার্ক থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম জানা যায়নি। তবে তার বাড়ি উপজেলার সুয়াগাজি এলাকায়।

স্থানীয় সূত্র জানান, সন্ধ্যায় স্থানীয় এক গরীব পরিবারের কিশোরটি একটি নাগরদোলায় চড়ার সময় সেখানের ঝুলে থাকা একটি দড়ির সাথে তার গলা পেঁচিয়ে যায়। ওই সময় ফাঁস লেগে তার মৃত্যু হয়। পার্ক কর্তৃপক্ষের অবহেলায় সুষ্ঠু ব্যবস্থাপনা  না থাকায় নাগরদোলায় কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত)কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় পার্কের মালিক শাহিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।