,

সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ এক মহিলা আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 1, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ থেকে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ জুলাই রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানার ওলইন (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ ফরিদ মিয়ার মেয়ে মোছাঃ আফরোজা আক্তার (১৯)।

এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।