,

সদর দক্ষিণে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
October 5, 2020
news-image

 

রকিবুল হাসান রকিঃ

‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস সোমবার (৫ অক্টবর ) উদ্বোধন করা হয়েছে।

সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের বামিশা এবং বৈশখলা সড়কে আনুষ্ঠানিকভাবে এ মাসের উদ্বোধন করেন প্রধান অতিথী সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। বিশেষ অতিথী, উপজেলা নির্বাহি অফিসার মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, এল সি এস মহিলা কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

অক্টোবর মাসব্যাপী ভিবিন্ন সড়কের ২০ কিলোমিটার সংস্কার কার্যক্রম চলবে।