,

সদর দক্ষিণে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 15, 2023
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ হতে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব এর একটি আভিযানিক দল গত ১৪ জানুয়ারী রাতে সদর দক্ষিণের পিপুলিয়া পূর্ববাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা গ্রামের ইমান হোসেনের ছেলে পিয়াত হোসেন (২০) এবং একই থানার শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোঃ আহসান (২০)। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।