,

সদর দক্ষিণে ৮৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 7, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার সদর দক্ষিণের লক্ষীপুর এলাকা হতে ৮৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৬ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৮ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার সদর দক্ষিণের মুরাপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মোঃ দুলা মিয়ার ছেলে মোঃ কাউসার হোসেন (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।