,

সম্রাটের ‘ক্যাসিনো গুরু’ আরমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে

আজকের কুমিল্লা ডট কম :
October 6, 2019
news-image

 

আশিকুর রহমান আশিকঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় র‌্যাব-৭’র একটি টিমের পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, শনিবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সম্রাট ও আরমানকে আটক করে র‌্যাব। সম্রাটের মতো আরমানকেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী ও তার ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত এনামুল হক আরমান। বিএনপি থেকে এসে যুবলীগের পদ পান তিনি।