,

সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ক্যাম্পাসে সন্ত্রাসী ও মাদকসেবিদের প্রবেশ ও শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মানব বন্ধণ

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরী কোটবাড়ির কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশ করে মাদকসেবন এবং সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধণ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১ ঘটিকার সময় কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানব বন্ধণে উপস্থিত ছিলেন কলেজের উপাদ্যক্ষ প্রফেসর মো. গোলাক ফারুক, সহযোগী অধ্যাপক কামরুলজ্জামান , সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুন ,সহযোগী অধ্যাপক মাহবুব রহমান , কাজী বেলায়েত উল্লাহ জুয়েল সহ অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় কলেজের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ সহ শিক্ষার্থীরা
গত ১২এপ্রিল সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে অনধিকার প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা ও মারধরের তীব্র প্রতিবাদ জানান।