মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন আসিফ আকবর

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০২৬
news-image

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে যা জানালেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ করছে যাতে সাকিব আল হাসানকে আবারো জাতীয় দলে ফিরানো যায়। বিসিবি’র পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, বিষয়টি এখন মন্ত্রণালয়ে পৌঁছে গেছে এবং বিসিবি’র লিগ্যাল টিমও নিয়মিতভাবে কাজ করছে।

গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসিফ আকবর বলেন, “সাকিবের বিষয় নিয়ে কাজ চলছে। আইনগত বিষয়গুলো মন্ত্রণালয় ও বিসিবি একসাথে সমাধান করছে।”

এছাড়া তিনি কক্সবাজার স্টেডিয়ামের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। সমুদ্র ঘেরা এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার জন্য বিসিবি পরিকল্পনা করছে। আসিফ বলেন, “স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্ক, তারকা মানের হোটেল এবং গ্যালারিসহ আরও অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঘরোয়া ম্যাচ চললেও বড় আন্তর্জাতিক আসর আয়োজনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট অপারেশন হেড ও সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি।