,

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
November 22, 2026
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার কোটবাড়িতে সবুজ আর লালমাটির পাহাড়ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন-ইউএসটি) তাদের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন করেছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিদেশি অতিথি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে ‘সিসিএন-ইউএসটি টুয়েলভ ইয়ারস অব এক্সেলেন্স’ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলিপাইনের প্যান প্যাসিফিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের ডিন প্রফেসর ড. ড্যানিলো এস. আলটেরাডো এবং শ্রীলঙ্কার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ক্যাম্পাসের ম্যানেজিং ডিরেক্টর ড. শ্যারোনাথ পুরুষোথেমেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. মনিরুজ্জামান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুই শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি পরিদর্শন করে সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক কর্মশালা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহত্তর কুমিল্লার প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রাচীন শিক্ষা ও সভ্যতার ঐতিহাসিক কেন্দ্র কোটবাড়ির প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশে নিজস্ব স্থায়ী