সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার আল-ফাহাম কিচেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া।
বিভাগের কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খাইরুল আনোয়ার রবিন।
ইইই ক্লাবের সভাপতি জিসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।











