মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেঘনার যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টার :

সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোঃ শাকিল নামের মেঘনা উপজেলার এক যুবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

নিহত শাকিল  উপজেলার সেননগর গ্রামের মো: আ: ছাত্তারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২ এপ্রিল বাংলাদেশ সময় ৭টার দিকে রিয়াদের মানফুয়া এলাকায় নিজ বাসস্থানে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি সৌদিতে ফ্রি ভিসায় কাজ করতেন। তার পরিবারে বইছে শোকের মাতম। শাকিল দুই ভাই দুই বোনের মধ্যে বড়।তার মা জায়েদা বেগম ও অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া বেগম নির্বাক।