,

সৌদি আরবে কুমিল্লা সদর দক্ষিণের দুলালের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2020
news-image

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলেকদিয়া গ্রামের মোঃ দুলাল মিয়া সৌদি আরবের রিয়াদ সোলাই তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)।

মৃত দুলাল সদর দক্ষিণ উপজেলার আলেকদিয়া গ্রামের জারু সর্দারের ছেলে।

দুলাল জীবিকার তাগিদে দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে সোলাই এলাকায় ব্যবসা করতেন। আজ বুধবার (২০ মে) সকাল ১০টায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন।

গত কয়েক দিন ধরে তিনি জ্বরে ভোগ ছিলেন। তবে দুলাল করোনা রোগে নাকি স্ট্রোক করে মারা গেছেন এ ব্যপারে মেডিকেল রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।