,

২১ আগষ্টের গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবিতে কুমিল্লায় এমপি সীমার নেতৃত্বে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
২১ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকর করার দাবীতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি, সংরক্ষিত আসনের সাংসদ আঞ্জুম সুলতানা সীমার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামীলীগ নেতা খাদেম মোঃ ফিরোজ, মনিরুল ইসলাম ভূইয়া।

মানববন্ধনে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা অভিলম্বে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবী জানান।