২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল
মোঃ জুয়েল রানা, তিতাসঃ
২০০৪ সালের ২১ শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে বাংলাদেশ যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ শে আগস্ট) বিকেল ৪ টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহার, যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, বাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার মাস্টার, চান্দিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
পরে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় কুমিল্লা উত্তর যুবলীগের আহ্বায়ক বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বক্তার বক্তব্যকালে বলেন, তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের মদদে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন ব