মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ মার্চ’কে সামনে রেখে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রস্তুতি সভা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৪, ২০১৮
news-image

শাহরাস্তি ব্যুরো অফিস :
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ’কে সামনে রেখে শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রস্তুতি সভা ও সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের নির্দেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা রুপকার রিহালসেল করা হয়। এ প্রস্তুতি সভায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক চাঁদপুর প্রবাহ ও দৈনিক ইনকিলাবের শাহ্রাস্তি উপজেলা প্রতিনিধি ছৈয়দ আমরুজ্জামান সবুজ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার শাহরাস্তি প্রতিনিধি সিদ্দিকুর রহমান নয়ন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আখেরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল হান্নান রিপন, দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুর হোসেনসহ ১০১ জন সদস্যের কমিটি অনুমোদন দেন শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সভাপতি, সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, পূর্বের ন্যায় শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর, সাংস্কৃতিক কর্মকান্ডে জঙ্গী, সন্ত্রাস, মাদকবিরোধী, যৌতুক প্রথা, বাল্যবিবাহ সহ সমাজ থেকে সকল প্রকার ব্যাধি দূর করতে এই সংগঠনটি কাজ করবে। ১৯৯৬ সালে থেকে শাহরাস্তি নাট্যগোষ্ঠী সরকারের পাশাপাশি জনসচেতনামূলক নাটক পরিবেশন করে যাচ্ছে।