৪৪০ বিদেশি ক্রিকেটার বিপিএল ড্রাফটে, তালিকা প্রকাশ
৪৪০ বিদেশি ক্রিকেটার বিপিএল ড্রাফটে, তালিকা প্রকাশ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর এই টুর্নামেন্টের নতুন আসর শুরু হবে। তার আগে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াবে।
রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১টায় শুরু হবে বিপিএলের এবারের ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮৮ জন নিবন্ধিত দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পৌঁছে দিয়েছে।
ড্রাফটের আগের দিন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছে। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজিও তিনজনকে সরাসরি দলে নিবে।
এদিকে, ড্রাফট শুরুর একদিন আগে বিসিবি বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। দেখা গেছে বিপিএলে দল পেতে ৪৪০ বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন। তবে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, ইফতিখার আহমেদ, হাসান আলী ও আসিফ আলীর মতো তারকা পাকিস্তানি ক্রিকেটারদের নাম তালিকায় নেই।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা প্রায় ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে ২০ জন ক্রিকেটার রয়েছেন। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন ক্রিকেটারের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জনের মূল্য ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জনের মূল্য ২৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জনের ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার।
ক্যাটাগরি ‘এ’:
জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।
ক্যাটাগরি ‘বি’:
কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।
ক্যাটাগরি ‘সি’:
ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।
ক্যাটাগরি ‘ডি’ ও ‘ই’ তে বড় নাম:
সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।
প্রসঙ্গত, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না রেকর্ড চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এসেছে। একই সঙ্গে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা (ঢাকা ক্যাপিটালস) ও চট্টগ্রাম (চিটাগাং কিংস) ফিরেছে।