,

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়

আজকের কুমিল্লা ডট কম :
January 25, 2018
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি  ঘোষণা করা হবে।

দুদক ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায়ের জন্য এদিন ধার্য করে দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। আজ যুক্তিতর্ক উপস্থাপনের সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।