,

অনুভব- আশিক ফয়সাল

আজকের কুমিল্লা ডট কম :
July 16, 2018
news-image

 

 

 

 

অঝোর ধারায় বৃষ্টি যখন নামে
ইচ্ছে করে বন্দি করি খামে
পাঠিয়ে দিই তোমার ঠিকানাতে
ঝমঝমিয়ে ঝরুক তোমার গাতে।

জানি তুমি বৃষ্টি ভালোবাসো
মেঘের ডাকে ভয় না পেয়ে হাসো
রিনিঝিনি এমন বাদল দিনে
দূরে আমি বন্ধু তোমায় বিনে ।