,

এডিবি’র বৈদেশিক প্রতিনিধিগণের সাথে কুমিল্লা জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 4, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
জিটিসিএল কর্তৃক বাস্তবায়নাধীন “চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপ লাইন নির্মাণ শীর্ষক প্রকল্পের ভূমি অধিগ্রহন ও হুকুম দখল সংক্রান্ত বিষয়ে এডিবি’র Review Mission- বৈদেশিক প্রতিনিধিগণের সাথে কুমিল্লা জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন জিটিসিএল এর পি ডি আইয়ুল কবির, এডিবি টিম, Dorp এর এরিয়া ম্যানেজার শুশীম কুমার মন্ডল, টিম লিডার শৌল বৈরাবী, চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এস.এম আমির হোসেনসহ অন্যান্যরা।