,

করোনায় আক্রান্ত হলেন ‍‌“মাশরাফি বিন মর্তুজা”

আজকের কুমিল্লা ডট কম :
June 20, 2020
news-image

 

এহসান ফারুকীঃ

নড়াইলের জনপ্রতিনিধি হিসেবে যেভাবে নিজের এলাকার জন্য কাজ করছেন, সামনে থেকে লড়াই করেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, মানুষকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সেই মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত।

মাশরাফি মিরপুরে তার নিজের বাসায় অবস্থান করছেন, তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তার কোনো শারীরিক জটিলতা নেই। করোনা আক্রান্ত হলেও এখন তিনি সুস্থ আছেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্বরত মাশরাফি বিন মর্তুজা করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন। নড়াইল জেলাকে করোনার থাবা থেকে মুক্ত রাখতে যখন লড়ছেন, তখনই তার দেহে মিলল ছোঁয়াচে এই ভাইরাস। তাছাড়া এর আগে মাশরাফির শ্বাশুড়ির ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়।