,

করোনায় সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2020
news-image

 

ডেস্ক রিপোর্ট:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ী মো. সাহাব উদ্দীনের (৪০) মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টায় জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।

সাহাব উদ্দীন বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। এরপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গত ১৪ আগস্ট সৌদি আরবের জেদ্দা শহরের সুলেমানীয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রায় ২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।