,

কাতার বঙ্গবন্ধু পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
May 28, 2018
news-image

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার:

গত ২৫ মে ২০১৮ শুক্রবার, দোহা মোসাইরিবে লামিজন গ্রুপ কার্যালয়ের মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ কাতার এর আয়োজনে বিশিষ্টজন এবং প্রবাসীদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হারুনুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহা মহানগর বঙ্গবন্ধুর পরিষদ কাতারের সভাপতি হাজী হাসান মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সিনিয়রসহ সভাপতি মোঃ ফোরকান, আলাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সভাপতি মোঃ আবুল কাসেম ও সাধারণ সম্পাদক ফেরদৌস আলম চৌধুরী, আওয়ামী যুবলীগ কাতার শাখার সভাপতি অলিদ আহমেদ সেলিম ও সাধারন সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাহ্‌ নেওয়াজ চৌধুরী, তৈবুর রহমানসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দগন।

পরিশেষে দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।